ইশরাককে পদত্যাগ করতে বললেন প্রধানমন্ত্রী
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিরোধীদলীয় নেতা আজ থেকে বিএনপিকে নয়, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘এত দিন বলতাম, আমরা সরকারকে সহযোগিতা করব; আজ থেকে ঘোষণা দিচ্ছি, ১৮ কোটি মানুষকে সহযোগিতা করব। এই সরকার আমাদের সহযোগিতা নিতে ব্যর্থ; বিরোধী দলের সহযোগিতা নেওয়ার মতো যোগ্যতা তাদের নেই।’
আগামী বছর দেশে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না : চিফ হুইপ
সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে দেশে বিদ্যুতের উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মণি। তিনি বলেছেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের পর বাড়তি বিদ্যুৎ সরকার কিনে নেবে। আগামী বছরের অক্টোবরের মধ্যে দেশে উৎপাদিত বিদ্যুৎ বিক্রির জায়গা খুঁজে পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন
রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। ২০২৯ সালের মধ্যে শেরেবাংলা নগরে নতুন সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে সরকার।
আয়ের চেয়ে বেশি ব্যয়, ঋণগ্রস্ত দেশের প্রায় অর্ধেক পরিবার : বিবিএস
আয়ের তুলনায় জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় আর্থিক চাপে পড়েছে দেশের বহু পরিবার। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক বিশেষ জরিপ অনুযায়ী, দেশের ৪৭ দশমিক ৪২ শতাংশ পরিবার ঋণগ্রস্ত। শহরের তুলনায় গ্রামের পরিবারগুলোর মধ্যে ঋণ নেওয়ার প্রবণতাও বেশি।
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ভাষাশহীদদের স্মরণে আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৭ আগামী ৭ জানুয়ারি শুরু হবে। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন
ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
শাহজালালে ১১৮ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৮ হাজারের বেশি যাত্রী
সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১১৮টি ফ্লাইট বাতিল হয়েছে। গত আট দিনে এসব ফ্লাইট বাতিলের কারণে ভোগান্তিতে পড়েছেন ১৮ হাজার ৩৬২ জন যাত্রী।
ফ্রান্স জ্বলছে, দেরি হওয়ার আগেই সীমান্ত বন্ধ করুন: ট্রাম্প
ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, অভিবাসনের কারণে ফ্রান্স ‘বিধ্বস্ত’ হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সীমান্ত বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
ফ্রান্সের ১৪০ শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ রূপ নিল দাঙ্গায়, গ্রেপ্তার দুই হাজার
জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সের প্রায় ১৪০টি শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিক্ষোভে ৬০০-এর বেশি পুলিশ সদস্য, জেন্ডারমেরি সদস্য ও অগ্নিনির্বাপণকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।
রোগীর মৃত্যু মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ
ভারতের আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। পরে উড়োজাহাজে থাকা অসুস্থ এক নারীকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী : টিআইবি
সামাজিক যোগাযোগমাধ্যমের অপতথ্য ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে শুধু কঠোর আইন প্রণয়ন যথেষ্ট নয়। এ জন্য প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
মধ্যপ্রাচ্যের অন্যতম ইসলামিক রাষ্ট্র সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইশরাককে পদত্যাগ করতে বললেন প্রধানমন্ত্রী
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ভাষাশহীদদের স্মরণে আয়োজিত মাসব্যাপী অমর একুশে বইমেলা-২০২৭ আগামী ৭ জানুয়ারি শুরু হবে। মেলা চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রকাশক-প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে এ সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী : টিআইবি
সামাজিক যোগাযোগমাধ্যমের অপতথ্য ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে শুধু কঠোর আইন প্রণয়ন যথেষ্ট নয়। এ জন্য প্ল্যাটফর্মগুলোর অ্যালগরিদমের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
ডিএনএ ল্যাব নেই কক্সবাজারে, ১০ মরদেহ হস্তান্তরে লাগতে পারে দুই সপ্তাহ
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১০ পর্যটকের মরদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। আগুনে মরদেহগুলো এতটাই পুড়ে গেছে যে, দেখে পরিচয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তবে কক্সবাজারে ফরেনসিক ডিএনএ পরীক্ষার ল্যাব না থাকায় নমুনা ঢাকায় পাঠাতে হচ্ছে। ফলে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করতে অন্তত দুই সপ্তাহ সময় লাগতে পারে।
সৌদি রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
মধ্যপ্রাচ্যের অন্যতম ইসলামিক রাষ্ট্র সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনায় ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না: কামাল হোসেন এমপি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকা-৫ সংসদীয় এলাকার হিন্দু নারীদের মধ্যে শাড়ি বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি বলেন, রাষ্ট্রীয় বরাদ্দ জনগণের আমানত। জনগণের আমানত বণ্টনে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বিএনপির চেয়ারম্যান না হলে সরকারি বরাদ্দ পাবেন না—চিফ হুইপের বক্তব্যের নিন্দা জামায়াতের
ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জয়ী না হলে সংশ্লিষ্ট ইউনিয়নে সরকারের কোনো উন্নয়নকাজ না দেওয়ার বিষয়ে জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মনি যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সাত দফা দাবিতে ৩১ অক্টোবর ১১ দলের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ
সাত দফা দাবি আদায়ে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়ামুখী লংমার্চ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচিতে প্রায় এক হাজার গাড়ির বহর অংশ নেবে। লংমার্চ শেষে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি রাষ্ট্রীয় বরাদ্দ বণ্টনে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি সংশ্লিষ্টদের সতর্ক করে বলেছেন, “রাষ্ট্রীয় বরাদ্দে কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না।”
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ মসজিদের মতো মন্দিরও নিরাপদ থাকবে: দেলাওয়ার হোসেন
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্যের সমর্থিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী দেলাওয়ার হোসেন বলেছেন, “মসজিদ যেভাবে পাহারা দিতে হয় না, আমি নির্বাচিত হলে মন্দিরও পাহারা দিতে হবে না।” তিনি বলেন, যারা হিন্দুদের সংখ্যালঘু আখ্যায়িত করেছে, ব্যালটের মাধ্যমে তাদের বয়কট করতে হবে।
ফ্রান্স জ্বলছে, দেরি হওয়ার আগেই সীমান্ত বন্ধ করুন: ট্রাম্প
ফ্রান্সে চলমান বিক্ষোভ ও সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, অভিবাসনের কারণে ফ্রান্স ‘বিধ্বস্ত’ হয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই সীমান্ত বন্ধ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
ফ্রান্সের ১৪০ শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ রূপ নিল দাঙ্গায়, গ্রেপ্তার দুই হাজার
জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সের প্রায় ১৪০টি শহরে ছড়িয়ে পড়া বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিক্ষোভে ৬০০-এর বেশি পুলিশ সদস্য, জেন্ডারমেরি সদস্য ও অগ্নিনির্বাপণকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।
রোগীর মৃত্যু মাঝ আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ
ভারতের আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। পরে উড়োজাহাজে থাকা অসুস্থ এক নারীকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সৌদিতে হুথিদের হামলা রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্রমবর্ধমান হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টারের সব অফিসকে বাসা থেকে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৮ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। তবে ভবনটির নিচের শপিংমল খোলা রয়েছে।
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহেরদাদ আখলাঘি কেতাবচি
ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মেহেরদাদ আখলাঘি কেতাবচি। রোববার (১৮ অক্টোবর) দেশটির সংসদে আস্থা ভোটে অনুমোদন পাওয়ার পর তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
আইফোনের আশায় হরমুজে জেলেদের ঢল
ইরানের উপকূলে ডুবে গেছে পণ্যবাহী জাহাজ ‘জিএফএস প্রাইড’। জাহাজটিতে থাকা আইফোন, ফরাসি সুগন্ধি ও অন্যান্য পণ্য সংগ্রহ করতে ছোট ছোট মাছ ধরার নৌকা ও উদ্ধারকারী নৌযান নিয়ে সাগরে নেমেছেন শত শত জেলে। গত বুধবার (১৪ অক্টোবর) জাহাজটি ডুবে যাওয়ার পর হরমুজ প্রণালিসংলগ্ন এলাকায় এ দৃশ্য দেখা যায়।
‘মার্কিন নৌবাহিনী না থাকলে জ্বালানি তেলের দাম তিন গুণ হতো’
হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি না থাকলে যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম বর্তমানের তুলনায় তিন গুণ বেশি হতো বলে দাবি করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একইসঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ শেষ হলে জ্বালানির দাম কমে আসবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
উত্তাল ফ্রান্স, গ্রেফতার ১২০০
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি ও জনসেবার অবনতির প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্স। রাজধানী প্যারিসসহ দেশটির বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ, ব্যাপক লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
হঠাৎ ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো
সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসে পৌঁছেছেন আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার পথে রোববার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
সাইফের জোড়া আঘাত, টাইগার শিবিরে স্বস্তি
অবশেষে ভাঙল জুটি। তার আগেই ১৫০ রানের পার্টনারশিপ গড়েছেন ব্রেন্ডন টেলর ও ক্রেগ আরভিন। তাদের জুটি বাংলাদেশ দলের জন্য মাথাব্যথার কারণ হয়ে গিয়েছিল। দুজনেই ফিফটি তুলে নেন।
ফারাহর হাত ধরে হবে অভিষেক! বলিউডে সানিয়া মির্জার ছেলে
সানিয়া মির্জা টেনিস কোর্টে দাপট দেখালেও তার আট বছরের ছেলে ইজহান মির্জা নাম লেখাচ্ছে বলিউডে। ফারাহ খানের হাত ধরে নায়ক হয়ে আত্মপ্রকাশ করবে সে। এরইমধ্যে সাইনিং মানিও দিয়েছেন ফারাহ! ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আদর্শ সন্তান গড়ে তোলার ৩ জাপানি কৌশল
বকাঝকা ছাড়া শিশুদের শিক্ষা দেওয়ায় বিশ্বাসী জাপানিরা। তারা মনে প্রাণে বিশ্বাস করেন, শিশুরা সবসময় মা-বাবাকে দেখেই শেখে। তাই সন্তানের মধ্যে যেসব গুণ তারা চান আগে নিজে সেগুলো রপ্ত করেন।