TimeNewsBD-Logo-H90

অর্থনীতি

আকুর বিল পরিশোধে কমেছে রিজার্ভ

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ কমেছে। এবার মে-জুন সময়ের আমদানি বিল বাবদ প্রায় ১৬৭ কোটি ডলার পরিশোধ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১৭ বিলিয়ন ডলার, যা আগের দিন ছিল ৩৭ দশমিক ৮৪ বিলিয়ন ডলার।

ইউএসটিআরের শুনানি এড়িয়ে আলোচনায় সমাধান চায় বাংলাদেশ

অতি উৎপাদন ও জোরপূর্বক শ্রমের বিষয়ে বাংলাদেশসহ বিশ্বের বেশকিছু দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে মঙ্গলবার (৭ জুলাই) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) কার্যালয়ে অনুষ্ঠেয় এ শুনানিতে বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিত থাকছে না।

দুই সপ্তাহের চূড়া ছুঁয়েই কমল স্বর্ণের দাম

ভূরাজনৈতিক উত্তেজনা ও ফেডারেল রিজার্ভের অপেক্ষায় স্বর্ণের দাম বেড়েছিল। দুই সপ্তাহের সর্বোচ্চ অবস্থান স্পর্শ করার পরই মূল্যবান ধাতুটির দরপতন দেখা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফেডের প্রভাবে কমেছে স্বর্ণের দাম।

নতুন অর্থবছরের প্রথম ৫ দিনেই ৫৬ কোটি ডলারের রেমিট্যান্স

দেশে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা গেছে। এ সময়ে দেশে এসেছে ৫৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩৮ দশমিক ১ শতাংশ বেশি।

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২২৬ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

আইসিবি চেয়ারম্যান প্রধানমন্ত্রীর বিদেশ সফর অর্থনীতি পুনরুদ্ধারের গেমচেঞ্জার

প্রধানমন্ত্রীর চীন ও মালয়েশিয়া সফর দেশের অর্থনীতি পুনরুদ্ধারে ‘গেমচেঞ্জার’ হতে পারে বলে মন্তব্য করেছেন ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ। তিনি বলেন, এ সফরের মাধ্যমে উন্নয়ন সহযোগিতা, নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।