জাতীয়
ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত
রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদগামী ফ্লাইট স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই ফ্লাইট স্থগিত থাকবে।
রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি, আটক ৪
রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি দেওয়ার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য নতুন নীতিমালা আসছে : মাহ্দী আমিন
এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মসংস্থান ও ক্যারিয়ারের সুযোগ তৈরি করতে নতুন কর্মপরিকল্পনা নিচ্ছে সরকার। পাশাপাশি কোনো বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষায় বসার সুযোগ দেওয়া যায় কি না, তা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন।
সাদিক কায়েম ভেরিফিকেশনের পর এবার প্রশ্নফাঁসের তামাশা
‘ভেরিফিকেশনের পর এবার প্রশ্নফাঁসের তামাশা শুরু করল বিএনপি সরকার, ঠিক যেন আওয়ামী যুগে ফিরে যাচ্ছি আমরা’, এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম।
শাহজালাল বিমানবন্দরের রানওয়ে ৪০ মিনিট পর চালু
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের জরুরি অবতরণের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর আবার চালু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা থেকে রানওয়ে বন্ধ রাখা হয়। পরে বিকেল ৩টা ৪০ মিনিটে ফ্লাইট চলাচল শুরু হয়।




















