বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে কারাগারে বন্দি অবস্থায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জনাব শওকত মাহমুদ সভাপতি এবং এম. আবদুল্লাহ মহাসচিব নির্বাচিত হওয়ায় তাদের ও অন্যান্য পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
আজ ২৮ ডিসেম্বর প্রদত্ত এক বিবৃতিতে তিনি এ অভিনন্দন জানান।
বিবৃতিতে তিনি আরো বলেন, “আল্লাহ তাদের সততা, নিষ্ঠা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালনের তাওফীক দান করুন।
দেশের সাংবাদিক সমাজ সব সময়ই জাতীয় প্রয়োজনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে দেশে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বিরাজ করছে।
এ সময়েও সাংবাদিক সমাজ গৌরবজনক ভূমিকা পালন করে যাচ্ছেন। স্বৈরশাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনে সাংবাদিক সমাজ সংগ্রাম অব্যাহত রেখে জাতিকে একদলীয় স্বৈরশাসনের কবল থেকে মুক্ত করতে আপোষহীন ভূমিকা পালন করবেন এটাই জাতির প্রত্যাশা।
আমি তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সেই সাথে মিথ্যা মামলায় বন্দি সকল সাংবাদিকের নিঃশর্ত মুক্তি দাবি করছি।”
এসএইচ





