শুক্রবার (২২ মার্চ) রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় টাইমস মিডিয়া ভবনে প্রথমবারের মতো এই ইফতার মাহফিল আয়োজন করা হয়। এ আয়োজনে দেশের স্বনামধন্য বিভিন্ন গণমাধ্যমের ভিডিও এডিটররা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন গণমাধ্যম ভিডিও এডিটর অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য দৈনিক যায়যায়দিন পত্রিকার সিনিয়র ভিডিও এডিটর রাফিদ বিল্লাহ ও সমকাল পত্রিকার ভিডিও এডিটর সুজন শর্মা। এসময় তারা ভিডিও এডিটরদের উদ্দেশে সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন, সুমন হায়দার (যায়যায়দিন), জহিরুল ইসলাম (ডিবিসি), জুয়েল মাহমুদ (স্পোর্টস নিউজ), আব্দুর রহিম (নয়া শতাব্দী), শাকিল (নয়া শতাব্দী), জারজিস (নয়া শতাব্দী), গোপাল চন্দ্র (যমুনা টিভি), আবিদ (নয়া শতাব্দী), রাসেল (আমার সংবাদ), নজরুল (টাইম নিউজ), আশিকুর রহমান (সমকাল) সহ প্রমুখ।

এনএইচ