অপরাধ বিষয়ক জ্যষ্ঠ সাংবাদিকদের সঙ্গে পুলিশের অশালীন আচরণের প্রতিবাদে মানববন্ধন করেছে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)।
রোববার বেলা সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় ক্র্যাবের র্কাযালয়ের সামনে এ মানববন্ধন র্কমসূচি পালিত হয়।
মানববন্ধন থেকে অসদাচরণকারী পুলিশ সদস্যদের ৭ দিনের মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হয়।
ক্র্যাব- এর সভাপতি ইসারত হোসেন ঈশার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ক্র্যাবের সাবেক সভাপতি আখতারুজ্জামান লাভলু প্রমুখ।
মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন ক্র্যাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান।
সম্প্রতি ক্র্যাবের সিনিয়র সদস্য পিনাকি দাশ গুপ্ত, মাহবুব আলম লাভলু, ইন্দ্রজিৎ সরকার ও বর্তমান সাংগাঠনিক সম্পাদক শাখাওয়াত কায়সারের সাথে অসদাচরণ করে পুলিশ।
এমআর/এমকে





