প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। একই সঙ্গে হামলাকারী চিকিৎসক সফিউল আজমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার কলেজের অধ্যক্ষ মেজর জেনারেল (অব.) বিজয় কুমার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিশির মোড়লের ওপর অশোভন আচরণের ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দুঃখিত ও মর্মাহত। এ ঘটনায় তাত্ক্ষণিকভাবে একজন অধ্যাপকের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে চিকিৎসক সফিউল আজমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই মুহূর্তে দেশের বাইরে থাকা হাসপাতালের চেয়ারম্যান জয়নুল হক শিকদার এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
মঙ্গলবার প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লকে বেদম মারধর করেন শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক সফিউল আজম ও তাঁর সহযোগীরা।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
চিকিৎসক সফিউল বরখাস্ত
প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়লের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে শিকদার মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। একই সঙ্গে হামলাকারী চিকিৎসক সফিউল আজমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে
যুব উন্নয়নের প্রশ্ন ফাঁস: এনবিআরের দুই কর্মী সাময়িক বরখাস্ত
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুই কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) নিজ নিজ দপ্তর থেকে জারি করা পৃথক অফিস আদেশে তাঁদের বরখাস্তের কথা জানানো হয়।
৪ এমপিকে হয়রানি বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত
ঢাকা: সৌদি আরবের মদিনা থেকে ঢাকা ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে হয়রানি ও যথাসময়ে লাগেজ বুঝিয়ে না দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্যকে হয়রানির অভিযোগে বিমানের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
‘২ কোটি দেন, সব সই করে দেব’— ভিডিও ভাইরালের পর প্রকৌশলী বরখাস্ত
সামাজিক যোগাযোগমাধ্যমে আর্থিক লেনদেন সংক্রান্ত কথোপকথনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুরের বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
‘পিচ্চি রাজা’র পলায়ন, ৫ পুলিশ সদস্য বরখাস্ত
আদালতে হাজিরা দিয়ে গাজীপুরের কারাগারে আনার পথে শৌচাগারের কথা বলে ২৫ মামলার আসামি পিচ্চি রাজা পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত গঠন করেছে পুলিশ।
সরকারি আদেশ পালনে অবজ্ঞার অভিযোগে পুলিশ বরখাস্ত
সরকারি আদেশ পালনে অবজ্ঞা এবং কর্মস্থলে অননুমোদিতভাবে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে সাময়িক বরখাস্ত অতিরিক্ত পুলিশ সুপার হাসান আরাফাতকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। তিনি সর্বশেষ খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) অতিরিক্ত পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন।
















