পাকিস্তানের জনপ্রিয় চ্যানেল জিও নিউজ টিভির লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির ইলেক্ট্রনিক গণমাধ্যম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (পেমরা)। একই সঙ্গে জিও টিভিকে ১০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে।
শুক্রবার দেশটির ইলেক্ট্রনিক গণমাধ্যম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।
জরিমানার অর্থ স্থগিতের মেয়াদ শেষ হওয়ার আগেই আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে। ফের নিয়ম লঙ্ঘন করলে লাইসেন্স বাতিল করা হবে বলে জিও টিভিকে সতর্ক করেছে পেমরা।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে মানহানির মামলা করার পর জিও টিভির বিরুদ্ধে এ পদক্ষেপ নিল দেশটির ইলেক্ট্রনিক গণমাধ্যম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।
দুই মাস আগে করাচিতে জিও টিভির নির্বাহী সম্পাদক হামিদ মিরের ওপর হামলায় আইএসআইয়ের হাত রয়েছে বলে অভিযোগ করে জিও টিভি। এর প্রেক্ষাপটে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও জিও টিভির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানোর অভিযোগ আনে।
এদিকে জিও গ্রুপ জানিয়েছে, পেরমা এরই মধ্যে দেশটির ৯০ শতাংশ এলাকায় ৪৫ দিনের জন্য তাদের চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এক বিবৃতিতে জিও গ্রুপ জানিয়েছে, ‘ওই ঘটনায় জিও নিউজ চ্যানেল এরই মধ্যে ক্ষমা চেয়েছে এবং ২০ লাখ রুপি ক্ষতির সম্মুখীন হয়েছে।’
এর আগে জিও গ্রুপ আইএসআইয়ের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছিল। তারা সরকার ও পেরমাকে ১৪ দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চাওয়ার ও ৫০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছিল।
ওই নোটিশে জিও গ্রুপ জানিয়েছিল, ‘সরকার ও পেরমাকে জনসম্মুখে জিও গ্রুপের কাছে ক্ষমা চাইতে হবে।’
ওই নোটিশে আরও বলা হয়েছে, ‘এই গ্রুপে কর্মরত আট হাজার সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা শুধু হয়রানিই নয়, পাকিস্তানজুড়ে আক্রমণেরও শিকার হয়েছেন।’
দুই মাসেরও কম সময়ে ৮০ শতাংশ দর্শক হারিয়েছে চ্যানেলটি। আইএসআইয়ের চাপে পড়ে দেশটির ক্যাবল অপারেটররাও চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দিচ্ছে।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই [/b]
গণমাধ্যম
জিও টিভির লাইসেন্স স্থগিত
পাকিস্তানের জনপ্রিয় চ্যানেল জিও নিউজ টিভির লাইসেন্স ১৫ দিনের জন্য স্থগিত করেছে দেশটির ইলেক্ট্রনিক গণমাধ্যম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (পেমরা)। একই সঙ্গে জিও টিভিকে ১০ হাজার মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে। শুক্রবার দেশটির ইলেক্ট্রনিক গণমাধ্যম নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে।





