রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেস ক্লাব ডিবেটিং ফোরামের বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবে এই বিতর্ক কর্মশালার আয়োজন করা হয়।

ডিবেটিং ফোরামের সদস্য সচিব বুলবুল আহমাদ ফাহিমের সঞ্চালনায় এবং ফোরামের আহবায়ক জহুরুল ইসলাম মুনের সভাপতিত্বে কর্মশালাটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সভাপতি ও ডিবেটিং ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল্লাহ সাইফ।

এছাড়া কর্মশালায় বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএফডিএফ’র প্রধান নির্বাহী নাফিউল আলম জিসান, জেষ্ঠ্য কার্যনির্বাহী সদস্য বিশিষ্ঠ বিতার্কিক আব্দুস সামাদ রানা, কার্যনিবাহী সদস্য শাহাদাত হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন রয়েল, সহ-সভাপতি নাছরুল ইসলাম নাবিল প্রমুখ।

বক্তারা কর্মশালায় বিতর্কের গুরুত্ব, নিয়ম-কানুন, ভবিষ্যত জীবনে বিতর্ক কীভাবে আমাদের সহযোগিতা করে তার ওপর প্রশিক্ষণ দেন।

কেএইচ