শনিবার ( ৩০ ডিসেম্বর ) বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান তাদের অভিনন্দন জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন।
তিনি বলেন, জাতির বর্তমান এ দুর্দিনে সাংবাদিক সমাজ রুহুল আমীন গাজী ও কাদের গণি পরিষদকে পূর্ণ প্যানেলে বিজয়ী করায় আমি সাংবাদিক সমাজকে অভিনন্দন জানাচ্ছি। তাদের এ বিজয় চলমান একদলীয় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাংবাদিক সমাজের ভূমিকা আরো বলিষ্ঠ ও বেগবান করবে।
আমি তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামীন তাদের যোগ্যতাকে আরো বৃদ্ধি করুন, যাতে তারা সাংবাদিক সমাজ এবং দেশের আরো বেশী খেদমত করতে পারে ও জনগণের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
প্রেস বিজ্ঞপ্তি





