সোমবার (১৬ অক্টোবর) রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিস পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।

আগামী চার সপ্তাহের মধ্যে লোহার খাঁচা অপসারণের অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।

নোটিসে বলা হয়েছে, ‘সংবিধানের ৩৫ (৫) অনুচ্ছেদ ও আন্তর্জাতিক বিধানাবলীতে বলা হয়েছে, কোনো ব্যক্তির সঙ্গে নিষ্ঠুর, অমানুষিক বা লাঞ্ছনামূলক কোনো কাজ করা যাবে না। নিম্ন আদালতে কাঠগড়ায় লোহার খাঁচার মাধ্যমে তেমনটিই করা হয়েছে। অবিলম্বে লোহার খাঁচা অপসারণ করে সেখানে কাঠগড়া স্থাপন করা দরকার বলেও নোটিসে বলা হয়েছে।’

এনএইচ