শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে তাদের আদালতে হাজির করা হয়। এ মামলায় তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেছেন ডিবির পুলিশ পরিদর্শক তরিকুল।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গুলশানের ৮১ নম্বর রোডের একটি বাড়ি থেকে আটক করা হয় আমীর খসরু মাহমুদ চৌধুরীকে।
একইদিন সন্ধ্যায় রাজধানীর আরেকটি বাসা থেকে আটক করা হয় জহির উদ্দিন স্বপনকেও। পরে শুক্রবার দুপুরে ডিবি কার্যালয় থেকে দুজনকে পুলিশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
এনএইচ





