ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট আবদুল্লাল আল নোমান জানান, জুলাই গণহত্যার আসামি মিরপুরের সাবেক ডিসি জসিমকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে।
এর মাধ্যমে প্রথম কোনো আসামিকে গ্রেফতার করলো পুলিশ। তাকে রংপুর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হচ্ছে। নতুন করে ট্রাইব্যুনাল গঠনের পর প্রথম কোনো আসামিকে হাজির করা হবে।
গত ১৩ আগস্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে মো. জসীম উদ্দীনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।
এফএইচ





