বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে রিমান্ড শুনানির জন্য তাদের সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

মোহাম্মদপুরে ছাত্র-জনতার মিছিলে গুলি করে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় ৮ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুনকে। তখন পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া একটি মামলায় জাসদের সভাপতি হাসানুল হক ইনুর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। একইসঙ্গে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককেও কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

এনএইচ