শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ সতর্কবার্তা দেন তিনি।
পোস্টে তিনি লিখেছেন, ‘আমি জানতে পেরেছি, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলের নাম ও ছবি ব্যবহার করে ভিন্ন ফোন নম্বর দিয়ে Whatsapp একাউন্ট খুলে অত্যন্ত সুপরিকল্পিতভাবে কতিপয়/সংঘবদ্ধ চক্র বিভিন্ন ব্যক্তির নিকট অবৈধ অর্থ দাবি করছে।
ইতোমধ্যে এই চক্র অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের একজন নারী সহকারী অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে ৬০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে। আমার বেশ ক’জন নারী সহকর্মী টেলিফোনে এ ধরনের প্রতারণার কথা আমাকে জানিয়েছেন।
তাদের ভাষ্যমতে, প্রতারক চক্র হয়ত আমার কন্ঠও নকল (Clone) করেছে। বিষয়টি খুবই উদ্বেগের। আমি এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করছি।
জনসচেতনতার লক্ষ্যে স্ক্রিনশটগুলো সংযুক্ত করা হলো যাতে কেউ প্রতারিত না হন।’
এমএম