সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার অন্যতম মাস্টারমাইন্ড ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু কাজ শেষ হওয়ার পর টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও পুলিশের গোয়েন্দা শাখার জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. মাহফুজুর রহমান মিন্টুকে সেদিন আট দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠায়।

প্রতিবেদনে তদন্তকারীরা উল্লেখ করেন, গত ৫ জুন হত্যা মিশনের সমন্বয়ক আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া একজন ম্যাজিস্ট্রেটের সামনে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন যে, মে মাসে ভারতে আনারকে অপহরণ ও হত্যার ঘটনায় মিন্টু আর্থিক লেনদেনে জড়িত ছিলেন।

মিন্টুর ঘনিষ্ঠ সহযোগী ঝিনাইদহ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু তাকে (মিন্টু) অপহরণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত করেছে।

এমএইচ