দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার (১১ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম এ রায় দেন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর।

এদিন ইউনূসের মামলা প্রত্যাহারে আবেদন করে দুদক। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারায় আদালত তাকে খালাস দেন।

এর আগে বুধবার শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের অন্য তিন শীর্ষ কর্মকর্তাকে খালাস দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল।

এফএইচ