বুধবার (১৩ ডিসেম্বর) সকালে বিষয়টি জানান, ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার।
তিনি বলেন, ময়মনসিংহের রুটে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে ওই অঞ্চলের ট্রেনগুলো রুট পরিবর্তন করে চলাচল করছে। ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলো ঢাকা-বিমানবন্দর-টঙ্গী-ভৈরব-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে চলাচল করছে।
বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতেহ মো. শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেল লাইনের বেশ কিছু অংশ কেটে ফেলে। সে কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
এনএইচ





