এতে ওই ব্যক্তির পাঁচটি ঘরসহ আসবাবপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ইউপি সদস্য মো আরিফ হোসেন জানান, সন্ধ্যা ৭টার দিকে ওই পরিবারের মহিলারা ঘরের বাহিরে রান্নাবান্নার কাজ করছিলেন। এসময় পাশের একটি ঘরের ভেতরে আগুন জ্বলতে দেখে চিৎকার করতে থাকেন। তখন তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করে। ততক্ষণে আগুন বাড়ির সর্বত্র দ্রুত ছড়িয়ে পড়ে। পরে এলাকার লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইউপি সদস্য আরও জানান, বর্তমানে প্রশান্তের বাড়িতে তাদের পরনের কাপড় ছাড়া আর কিছু নেই। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তাদের প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পরিবারটি বর্তমানে নিঃস্ব।
পাঁচবিবি ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. কামরুল হাসান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলেও তার বাড়ির সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
এনএইচ





