বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নদীপথের মার্কিং বাতিগুলোর আলো অস্পষ্ট হয়ে পড়লে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। ঘাটে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে।
এনএইচ





