মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এজন্য তিনি বিদ্যমান আইন যথাযথভাবে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। তিনি মাদকবিরোধী আন্দোলনে শিক্ষক, অভিভাবক, সচেতন নাগরিক ও সাধারণ মানুষকে একযোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
পরে তিনি ঠাকুরগাঁও পৌরসভা পরিদর্শন করেন। সেখানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং পৌরসভার নতুন ভবন নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন। পরে পৌরসভা চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।
এ সময় জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদসহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও জেলা বিএনপি নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
এমএম