নিহতরা হলেন— আগা করিম উদ্দিন (৩১), তার স্ত্রী শাম্মী আক্তার রুজি (২৫) ও ছেলে নাফজি তানিম (২)।

সোমবার (১০ জুন) সকাল ৭টার দিকে ইসলামপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সেনবাহিনী কাজ করেছে বলে জানা গেছে।

জানা যায়, টিলা ধসে প্রথমে ৭ জন মাটি চাপা পড়েন। এর মধ্যে ৪ জনকে তাৎক্ষণিক উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট সিটি করপোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, চামেলিভাগ এলাকায় টিলা ধসে একই পরিবারের ছয়জন মাটিচাপা পড়েন। তাদের মধ্যে একভাই, তার স্ত্রী এবং মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অপর ভাই ও তার স্ত্রী-সন্তান এখনও মাটিচাপা অবস্থায় রয়েছেন। হতাহতদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনতা কাজ করছে।

এনএইচ