শনিবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তাদের তুলে নিয়ে যায় ডিবি। অন্যরা হলেন- বিএনপি নেতা নুরুজ্জামান, সাইফুল, যে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে সেই বাড়ির মালিক মাযহারুল এবং শরীফুল আলমের গাড়ি চালক রতন। মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তেজগাঁওয়ের সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ার ও ছাত্রদল কেন্দ্রীয় সহসভাপতি, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমূল আহসানকে ( সোহেল) শুক্রবার গভীর রাতে ডিবি পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি । এ তথ্য জানিয়েছেন বিএনপি নেতা কাদের গনি চৌধুরী।

এনএইচ