শনিবার (৭ মার্চ) আইনজীবী সমিতি চরফ্যাশনের কার্যালয়ে বেলা ১১টা থেকে দুপুর ১ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে জামায়াত পন্থী আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন ২৪ ভোট পেয়ে সভাপতি, অ্যাডভোকেট তরিকুল ইসলাম ২৬ ভোট পেয়ে সহসভাপতি ও বিএনপি পন্থী আইনজীবী অ্যাডভোকেট মো. লিটন হাওলাদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এ দিকে সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আশ্রাফ আলী নিরব ও ধর্ম, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট মো. হারুন অর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। অ্যাডভোকেট মো. লিয়াকত আলী ৩৭ ভোট ও অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক ৩২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই ভোট গননা শেষে সকলের উপস্থিতিতে চরফ্যাশন আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এই নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন চরফ্যাশন আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ রুবায়েত ফেরদৌস। নির্বাচন কমিশনার হিসেবে সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রাস বিহারী দে দায়িত্ব পালন করেন।
চরফ্যাশন আইনজীবী সমিতির নবনির্বাচিত ৭ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য নির্বাচিত করা হয়েছে বলে নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান।
এমএম