শনিবার (২৪ আগস্ট) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ফেনীতে স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বন্যাকবলিত পানি বন্দীদের উদ্ধার ও সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সেবা প্রদান করছে কোস্ট গার্ড। এছাড়াও পানি বন্দীদের উদ্ধার করে নিরাপদ গন্তব্যে পৌঁছে দিচ্ছে তাদের উদ্ধারকারী দল।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তারা এ কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান তিনি।
এনএইচ





