বুধবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন অ্যান্ড ক্লিনে সেই ধ্বংসস্তূপগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।

এ সময় দেখা গেছে, শিক্ষার্থীরা তাদের মুখে মাক্স পরে, হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে নেমে পড়েন।

এ সময় স্বেচ্ছাসেবী সজীব হোসেন জানান, শহিদের রক্তে ভরপুর, পরিচ্ছন্ন থাকুক লক্ষ্মীপুর— এ স্লোগানে আমরা আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে নেমেছি। যদি কোথাও কেউ ধ্বংসস্তূপের চেষ্টা করে, তাদের বিরুদ্ধে শক্ত হাতে দমন করা হবে।

এদিকে শিক্ষার্থীরা মাইকিং করে জনসাধারণকে সচেতন থাকার জন্য আহ্বান করতে দেখা গেছে। কেউ যেন অতিউৎসাহী হয়ে ভাঙচুর, হামলা, লুটপাট না করে, সেদিকে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করতে দেখা গেছে।

এমএইচ