পুলিশের ধারণা, সপ্তাহখানেক আগে ওই নারী ও দুই শিশুকে খুন করে গর্তে পুঁতে রাখা হয়েছে।
মঙ্গলবার (২১ মে) বিকেলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আশপাশের বিভিন্ন এলাকার মানুষ টনাস্থলে ভিড় করেছেন।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) শামীম হোসেন জানান, মরদেহগুলো ক্ষতবিক্ষত, কোনোটিতে আঙুল নেই। ফলে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে সপ্তাহখানেক আগে মরদেহগুলো এখানে পুঁতে রাখা হয়েছিল। তারা একই পরিবারের সদস্য বলে মনে হচ্ছে। ত্রিশাল থানায় এমন তিনজনের নিখোঁজের কোনো তথ্য নেই। হত্যাকাণ্ডে জড়িতরা দূরের কোনো এলাকায় এ ঘটনা ঘটিয়ে এখানে মরদেহ পুঁতে রাখতে পারে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
এমএইচ





