আব্দুল হাই নিউমোনিয়া, লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি বেশ অসুস্থ হয়ে পড়ায় ১৮ ফেব্রুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে তাকে থাইল্যান্ডে নেওয়া হয়।

তিনি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এ ছাড়া সাবেক প্রতিমন্ত্রী, ঝিনাইদহে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী, ঝিনাইদহ-১ আসন থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য তিনি।

আব্দুল হাই মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুর খবরে ঝিনাইদহের রাজনীতিবিদদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা শোক প্রকাশ করছেন।

এনএইচ