নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানান, ৭ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের সময় ময়মনসিংহ-৩ আসনের গৌরীপুরে একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইসহ বিভিন্ন অনিয়মের কারণে ভোটগ্রহণ বাতিল করে ইসি। সেই কেন্দ্রেই আজ ভোটগ্রহণ চলছে।
গৌরীপুরের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রটিতে মোট ভোটার তিন হাজার ৩২ জন। আর নিকটতম দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫। ৭ জানুয়ারির ভোটে এই কেন্দ্রটি বাদে ময়মনসিংহ-৩ আসনে নৌকা প্রতীকের প্রার্থী নিলুফার আনজুম পপি ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পান ৫২ হাজার ২১১ ভোট।
নিলুফার আনজুম পপি প্রধানমন্ত্রীর সাবেক বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের স্ত্রী। তিনি গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সোমনাথ সাহা সাধারণ সম্পাদক।
এনএইচ





