তিনি বলেন, সোমবার জনৈক এক ব্যক্তি তার অসুস্থ ৩ দিনের শিশুকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য এমভি সম্পদ লঞ্চ যোগে ভোলার ইলিশা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। লঞ্চটি বিকেল ১টায় চাঁদপুরের মতলব উত্তর থানাধীন ষাটনল সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং জীবনের ঝুঁকি দেখা দেয়। তাৎক্ষণিক লঞ্চে উপস্থিত শিশুর বাবা কোস্টগার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১ এ বিষয়টি অবগত করেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, কোস্টগার্ড স্টেশন পাগলা হতে একটি মেডিকেল টিম অক্সিজেন সিলিন্ডারসহ স্পিডবোটে দ্রুত উক্ত লঞ্চে পৌঁছে এবং শিশুটিকে অক্সিজেনসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়।

পরবর্তীতে দ্রুত হাসপাতালে স্থানান্তরের জন্য শিশুটিকে কোস্টগার্ডের বোট যোগে স্টেশন পাগলায় আনা হয় এবং সিভিল অ্যাম্বুলেন্স যোগে মা ও শিশু হাসপাতাল, শ্যামলীতে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্টগার্ড সর্বদা নিয়োজিত আছে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এমএম