বুধবার (৩০ জুলাই) সকালে পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগে উসকানি দিয়ে অজ্ঞাতনামা ১,০০০ থেকে ১,২০০ জন লোক ওই হিন্দুপল্লীতে হামলা চালিয়ে ঘরবাড়িতে ভাঙচুর, লুটপাট এবং পুলিশ সদস্যদের ওপর হামলা করে।
ঘটনার পর আলদাদপুর ছয়আনি পাড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পেনাল কোডের ১৪৯/৪৪৭/৪৪৮/৩৩২/৩৩৩/৩৫৩/৩৭৯/৩৮০/৪২৭/৩৪ ধারায় অজ্ঞাত ১,২০০ জনকে আসামি করা হয়।
গঙ্গাচড়া মডেল থানা অফিসার ইনচার্জ আল এমরান বলেন, হামলার ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করেছে। অভিযান অব্যাহত রয়েছে।
এনএইচ