শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আত্মকর্মসংস্থানের জন্য কর্মক্ষম মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণের সময় তিনি এ কথা বলেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক গোলাম কবির, সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ও পৌর সেক্রেটারি মোক্তার হোসেনসহ অন্য নেতারা।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘একটি ন্যায় ইনসাফ-ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। সংগঠনের চার দফা কর্মসূচির অন্যতম একটি হচ্ছে সমাজের সংস্কার ও কল্যাণমূলক কাজের মাধ্যমে জনগণের সেবা করা। আমরা দেশের জনগণকে জনসম্পদে পরিণত করতে চাই। মা-বোনেরা পর্দার বিধান মেনেও যেন পরিবারের প্রয়োজন পূরণে সহযোগী হতে পারেন তার চেষ্টা আমরা করছি। এভাবেই শক্তিশালী জনসম্পদ গড়ে তুলে আমরা সামাজিক বন্ধনকে আরো মজবুত করে গড়ে তুলতে চাই।’

তিনি আরও বলেন, ‘আমরা সব সময়ে আল্লাহর সাহায্য প্রত্যাশা করি। তিনি যেন আমাদেরকে সকল পরিস্থিতিতে ধৈর্য ধারণের সুযোগ করে দেন। মানবতার পাশে, মানুষের কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা-লগ্ন থেকেই রয়েছে।’ প্রেস বিজ্ঞপ্তি

এমআই