জানা যায়, সন্ধ্যা ৬টার পর স্থানীয় হারুন মুন্সির দোকানে প্রথমে আগুন লাগে। এরপর তা মুহূর্তেই পাশের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। তবে, পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের। ফলে শতাধিক দোকান পুড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভয়াবহ আগুনে জনতা ব্যাংকের একটি শাখা ও ১০ থেকে ১২টি দোকানসহ অন্তত ২০টি বসতঘর পুড়ে গেছে। এছাড়া পাঁচ তলার একটি ভবন ও তিন তলার একটি ভবনে আগুন এখনো জ্বলছে। আগুনে কোটি টাকার বেশি সম্পদের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
তবে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
এমআই





