বুধবার (২১ আগস্ট) সকালে নিহত মনির হোসেনের ছোট ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় আসামি হিসেবে শামীম ওসমান ছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মজিবর রহমান (৬৮), সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন (৬২), শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান (৪৫), ছেলে অয়ন ওসমান (৩৫), শাহ নিজাম (৫৬), মো. ওমর ফারুক (৪৮), হাবিবুল্লাহ হবুল (৫০), মো. সাদেক আলী (৬২), নাসিক কাউন্সিলর শাহজালাল বাদল (৪৪), কাউন্সিলর মতিউর রহমান (মতি), স্বেচ্ছাসেবকলীগ নেতা শিব্বির আহমাদ (৪০), দেলোয়ার হোসেন সরকারসহ ১২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ২০ জুলাই শামীম ওসমান, আলহাজ্ব মো. মজিবর রহমান ও হাজী ইয়াসিনের নির্দেশে ডাচ বাংলা ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের পেছনে হিরাঝিল রোডে সাবেক কমিশনার ওমর ফারুকের চুনা ফ্যাক্টরির সামনের রাস্তায় মনির হোসেন (৫৬) গুলিবিদ্ধ হয়। পরে তাকে নারায়ণগঞ্জের খানপুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করা হয়। ২১ জুলাই রাতে তাকে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অপারেশন করে গুলি বের করা হয়। এরপর ১২ ঘণ্টা আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ২২ জুলাই বিকেলে তার মৃত্যু হয়।

এনএইচ