নিহতরা হলো—দক্ষিণপাড়া গ্রামের আবদুল কাদির ও নাসিমা আক্তার দম্পতির মেয়ে হাফিজা আক্তার (৪) এবং জুয়েল মণ্ডল ও বাসন্তী রানি মণ্ডল দম্পতির ছেলে অমিত মণ্ডল (৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনের উঠানে খেলছিল হাফিজা ও অমিত। একপর্যায়ে হাফিজা বাড়ির পাশে জমে থাকা বর্ষার পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে অমিতও পানিতে তলিয়ে যায়।
দীর্ঘ সময় শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের বর্ষার পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মিঠামইন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী জানান, হাসপাতালে নেওয়ার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।
গোপদিঘি ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাহবুব আলম জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
এস