শনিবার দুপুরে ফয়সালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়। ফয়সাল স্থানীয় আওয়ামী লীগ নেতা জয়নাল মাতুব্বরের ছেলে বলে জানা গেছে।
সূত্র জানায়, জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলায় অংশ নেওয়া ফয়সাল আহমেদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যাচ্ছে, ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে মিশে শিক্ষার্থীদের পেটাচ্ছে ফয়সাল।
বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী নেয়ামাতুল্লাহ বলেন, ‘যারা আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতে তাদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। বিষয়টি নিয়ে প্রশাসনের উচ্চ মহলে আলোচনা করা হবে। ছাত্র-জনতার রক্তের সঙ্গে কেউ ছল-চাতুরি করতে পারবে না। এটা আমাদের সবারই কথা।’
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার রাতে ফয়সালকে গ্রেফতার করা হয়। তার নামে একটি মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো এইচআর





