বুধবার রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনি অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন।

প্রশাসন জানিয়েছে, সন্ধ্যায় জেলা সদরের ঝুমুর গোল চত্বর এলাকায় লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির এমপি প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলের গাড়ি থেকে ১৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। শ্যামল এ্যানি চৌধুরীর খালাত ভাই। তার গাড়িটি এ্যানি চৌধুরীর নির্বাচনী গাড়ি হিসেবে ব্যবহার হচ্ছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন জানান, গাড়ি ও টাকাসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তিকে আধা ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এমএম