logo
Search

সারাদেশ

পাবনায় একসঙ্গে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বাড়ির পাশের মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো—দাশপাড়া গ্রামের শিমুল মল্লিকের মেয়ে সুমি খাতুন (৭) এবং মো. আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও মেয়ে আফিয়া খাতুন (৬)। তিনজনই স্থানীয় একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থী ছিল।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দুপুরে শিশুরা বাড়ির পাশের মাঠে জমে থাকা বর্ষার পানিতে গোসল করতে যায়। একপর্যায়ে একজন পানিতে তলিয়ে গেলে তাকে উদ্ধার করতে গিয়ে অপর দুই শিশুও পানিতে পড়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত তিন শিশুকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এস