রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টায় তিনি ভোট দেন। এ সময় তার সঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, টানা ছুটির কারণে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হতে পারে। তবে ভোটের পরিবেশ সন্তোষজনক।
মন্ত্রী বলেন, গত সিলেট সিটি নির্বাচনে ৪৬ শতাংশ ভোট পরেছিল। এটি ভালো। আর আমেরিকার নির্বাচনের একবার এসেছে ৩৮ এবং আরেকবার এসেছে ৪৪ শতাংশ। সিলেটের অন্যান্য প্রার্থীরা তাদের মতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ তারাও মাঠে রয়েছে। ভোটার উপস্থিতির ব্যাপারে আমি আশাবাদী।
ড. মোমেন আরও বলেন, সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হচ্ছে। কোথাও কোনো অপ্রিয়কর ঘটনার খবর পাওয়া যায়নি। নৌকাকে ভোট দিলে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সবাইকে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ আসনে তার সঙ্গে লড়ছেন সম্মিলিত সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী আব্দুল বাসিত (ছড়ি), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি)-এর প্রার্থী ইউসুফ আহমদ (আম), ইসলামী ঐক্যজোটের প্রার্থী ফয়জুল হক (মিনার) ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী মো. সোহেল আহমদ চৌধুরী।
এনএইচ





