রোববার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে ষোলশহরের রেলস্টেশনের পাশে পাহাড় ধসের ঘটনা ঘটে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকাল ৭ টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে পাহাড় ধসের খবর আসে। সেখানে একটি বাড়ির ভেতরে ৪ জন আটকা পড়েছিলেন।
পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটির নিচে চাপা পড়া বাড়ির ভেতর আটকে পড়া ৪ জনকে উদ্ধার করে। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে চিকিৎসকরা দুই জনকে মৃত ঘোষণা করেন।
হারুন পাশা জানান, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এন





