শনিবার (১৬ মার্চ) রাত সোয়া ১টার দিকে বাজারের জিয়া উদ্দিন মার্কেটে এ আগুনের সূত্রপাত।

খবর পেয়ে নরসিংদী, মাধবদী ও ঢাকাসহ ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাদের চেষ্টায় রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পুড়ে যাওয়া এসব দোকানে লেপ-তোশক, পর্দা ইত্যাদি কাপড় ছিল।

নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিমুল মো. রফি জানান, নরসিংদীর ৬টি ও ঢাকা থেকে ৩টি ইউনিট এসে রাত ৩টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

শেখেরচর-বাবুরহাট বণিক সমিতির সভাপতি মো. গিয়াস উদ্দিন জানান, রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে এলে আমরা বাসায় চলে আসি। এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত আড়াইটায় ঘটনাস্থলে যান নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

এনএইচ