শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় কুলাউড়া উপজেলার ভাটেরা সাইফুল তাহমিনা দাখিল মাদরাসার সামনের রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি মাইক্রোবাসে বেশ কয়েকজন যাত্রী সাইফুল তাহমিনা দাখিল মাদ্রাসা সংলগ্ন রেলক্রসিং এলাকা পারাপার হচ্ছিল। এসময় সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে গাড়িটি ছিটকে রেললাইন থেকে রাস্তায় দুমড়ে মুচড়ে পড়ে যায়। পরে স্থানীয়রা মাইক্রোবাসে থাকা যাত্রীদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমার থানাধীন ভাটেরা এলাকায় ট্রেনের সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে। এতে ৪ জন আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।
এমএইচ





