মেয়রের বাসার নিরাপত্তা কর্মী মাসুদ রানা জানিয়েছেন, মেয়র দোতলায় থাকেন। মেয়রের গাড়িটি বাসার সামনেই পানিতে রয়েছে। বাড়ির উঠান ও সামনের রাস্তায় পানি জমে আছে।

অন্যান্য সময় মেয়রের বাড়িতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী, নেতা-কর্মী ও দর্শনার্থীদের উপস্থিতি থাকলেও ১৮ জুন থেকে পানি জমে থাকার কারণে কেউ আসছেন না।

শুধু মেয়রের বাসা বা বহদ্দারহাট নয়, বাদুরতলা সড়কেও জমে আছে হাঁটু পানি। রিকশা-ভ্যানে চড়ে নারী-শিশুসহ সব বয়সী মানুষ চলাচল করছেন।

এমআই