বৃহস্পতিবার (২০ জুন) থেকে তিন দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠান- মাদরাসা, মসজিদ, স্কুল-কলেজ প্রাঙ্গনে বিভিন্ন রকমের ফলদ, ভেষজ ও বনজ গাছের চারা রোপণ করে সংগঠনটির কর্মীরা।

পীরগাছা সোসাইটির সভাপতি আবু জায়েদ আনসারীর তত্ত্বাবধানে ও সহসভাপতি খাইরুল মোস্তাক সুমন ও হাবিবুর রহমান শামীমের সার্বিক ব্যবস্থাপনায় গাছ রোপন ও বিতরণ কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহসভাপতি শাহাদাত হোসাইন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, কোষাধ্যক্ষ আব্দুর রউফ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম আযম, সোসাইটির অন্যতম সদস্য মাসউদুল হকসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা।

উপজেলার তাম্বুলপুর, কান্দিরহাট ও কৈকুড়ি ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ মানুষদের মাঝে পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা ও গাছের চারা রোপণে উৎসাহিত করতে প্রচারণা চালানো হয়। এসময় বিভিন্ন শ্রণি-পেশার মানুষের মাঝে আম, পেয়ারা, অর্জুনসহ বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়।

এলাকার পরিবেশ রক্ষা, দুস্থদের সহায়তা, দুর্গতদের মাঝে ত্রাণ কার্যক্রম পরিচালনা, অস্বচ্ছল শিক্ষার্থীদের এককালীন সহায়তা, প্রতিবন্ধীদের পুনর্বাসনে সহায়তাসহ নানা ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। এসব কার্যক্রমে এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করে সুন্দর সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করে আসছে পীরগাছা সোসাইটি।