বুধবার ভোররাত সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোররাত ৪টা ১৫ মিনিটের দিকে খুলশী থানা এলাকায় সজিব জুস ফ্যাক্টরিতে আগুনের সংবাদ পায়। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত পাঁচটি ইউনিট কাজ করছে।

প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি এ কর্মকর্তা।

এফএইচ