স্থানীয়রা জানান, বিএনপিসহ সমমনা দলগুলোর ডাকা হরতাল চলাকালে টঙ্গীর চেরাগআলী মার্কেটের সামনে কে বা কারা ঢাকাগামী বিআরটিসির একটি বাসে (ঢাকা মেট্রো ব-১৫- ৫৩৯৮) আগুন দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনলেও বাসের কিছু অংশ পুড়ে যায়। বাসটি সেখানে যাত্রীর জন্য অপেক্ষা করছিল।
ঘটনার পর তাৎক্ষণিক স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, বাসে তিন-চারজন যাত্রী ছিলেন বলে জানিয়েছেন চালক। এরমধ্য থেকে হয়তো কেউ আগুন দিয়েছে। আমরা তদন্ত করে দেখছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনএইচ





