তবে আর এই স্বপ্নে বাধ সেজেছে মরণব্যাধি ক্যান্সার। গত ৩০ জুলাই খুশবুর অস্টিওসারকোমা ক্যান্সার বা পায়ের হাড়ের ক্যান্সারে আক্রান্ত হয়। ফলে সমুদ্রের নীল জলরাশিতে ভেসে বেড়ানোর স্বপ্ন শেষ হতে শুরু করেছে তার।

পটুয়াখালির টাউন জৈনকাঠির গ্রামের দিনমজুর বাবা মোহাম্মদ হাবিবুর রহমানের কন্যা ১১ বয়সী শিশু তাওহীদা রহমান খুশবু। খুশবু ডোনাভান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শ্রেণির ছাত্রী। ৪ বোনের মধ্যে খুশবু সেজ।

প্রথমে খুশবুকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করলেও পরবর্তীতে পরিবারের আর্থিক অবস্থা খারাপ হবার কারণে বর্তমানে চিকিৎসা বন্ধ হতে বসেছে।

খুশবুর বড় বোন তানজিলা জানান, গত ৩০ জুলাই খুশবুর ডান পায়ে ক্যান্সার ধরা পড়েছে। আমরা ডাক্তার ইহতেশামুল হক স্যারকে দেখিয়েছি। তিনি বলেছেন ১৬ টা কেম দিতে হবে। প্রতিটি কেমতে ২ লাখ টাকা করে লাগবে। খশবুর কেম শেষ হলে তার অপারেশন হবে। এরপর তারপর রেডিওথেরাপি দিতে হবে। তাতে আরো ৪ লাখ টাকা লাগবে। সব মিলিয়ে প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা লাগবে।

তিনি জানান, আমার ইতিমধ্যে খুশবুর ৩ টা কেম দিতে পেরেছি। কিন্তু তার বাকি চিকিৎসা করার জন্য যে অর্থের প্রয়োজন তা আমার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। ফলে আমার ছোট বোনের চিকিৎসা বন্ধ হতে বসেছে। তাই আমার ছোট বোনকে বাঁচাতে আমি সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ জানাচ্ছি।

খুশবুকে সাহায্য পাঠানো যাবে বিকাশ বা নগদ পার্সোনাল : ০১৭১০৭৬০৭২৮ এই নম্বরে। ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির (ডিবিবিএল) অ্যাকাউন্ট নম্বর : ১২৭১০৩০২২১৬৭৪

এনএইচ