মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পর্যন্ত ১১১টি অস্ত্র উদ্ধারের পাশাপাশি ৫১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। রাতে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সদর দফতর জানিয়েছে, গত ৪ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত ১১১টি অস্ত্র উদ্ধার হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রিভলভার ৭টি, পিস্তল ৩০টি, রাইফেল ৯টি, শটগান ১৫টি, পাইপগান ৩টি, শুটারগান ১৬টি, এলজি ৫টি, বন্দুক ১৫টি, একে-৪৭ ১টি, গ্যাসগান ১টি, চাইনিজ রাইফেল ১টি, এয়ারগান ১টি, এসবিবিএল ৩টি, এসএমজি ৩টি ও টিয়ার গ্যাস লঞ্চার ১টি।
এনএইচ





