শুক্রবার (২৯ মার্চ) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের মো. আব্দুর রাজ্জাক বলেন, বিকেল ৪টা ১৫ মিনিটে বায়েজিদের একটি জুতার কারখানায় আগুনের সংবাদ পাই। এর ১৫ মিনিটের মধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। শুরুতে চারটি ইউনিট কাজ শুরু করলেও এখন ১২টি ইউনিট কাজ করছে।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানাতে পারেননি এ ফায়ার কর্মকর্তা।
এমএইচ





