বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গীসংগঠন আল কায়েদার সম্পর্ক আছে এমন বক্তব্য দেয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তারেক রহমান।
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল তারেক রহমানের পক্ষে মঙ্গলবার রেজিস্ট্রি ডাকযোগে হানিফের প্রতি এ নোটিশ পাঠান। আগামী দুই সপ্তাহের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর কুষ্টিয়ার একটি জনসভায় মাহবুবুল আলম হানিফ তারেক রহমানের সঙ্গে জঙ্গী সংগঠনের সংশ্লিষ্টতা আছে বলে বক্তব্য রাখেন।
ঢাকা, কেএ,১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





